শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সিত্রাং: ভোলায় গাছ চাপায় আরো ১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ০৭:৩৩ এএম

শেয়ার করুন:

সিত্রাং: ভোলায় গাছ চাপায় আরো ১ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ভোলায় গাছ চাপায় আরো ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ওই বৃদ্ধ জেলার সদর উপজেলা ধনিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের মো. মফিজল ইসলাম (৬০)। তাঁর বসতঘরের উপর একটি তেঁতুল গাছ ভেঙে পড়লে এ ঘটনা ঘটে।

সোমবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ ঘটনায় তাঁর এক ছেলে ও এক মেয়ে আহত হয়েছে। তাঁরা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া জেলার দৌলতখান উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডে ঘরের নিচে চাপা পড়ে বিবি খাদিজা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।

অন্যদিকে জেলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার চেয়ারম্যান বাজার এলাকায় গাছ চাপায় মো. মনিরুল ইসলাম (৩০) নামে এক স্বর্ণ ব্যবসায়ির মৃত্যু হয়। চেয়ারম্যান বাজার থেকে বাড়ি ফেরার পথে গাছ চাপায় তাঁর মৃত্যু হয়।


বিজ্ঞাপন


দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জাকির হোসেন ও শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ও ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিনিধি/একেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর