শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত, ৬ নম্বর হুঁশিয়ারি সংকেত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ১০:৩০ এএম

শেয়ার করুন:

উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত, ৬ নম্বর হুঁশিয়ারি সংকেত
ছবি: ঢাকা মেইল

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। যার কারণে ৪ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৬ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

সোমবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টায় বিষয়টি জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।


বিজ্ঞাপন


তিনি জানান, আজ সকালে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৮ ফিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে ৪ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৬ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় বর্তমানে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের ফলে পর্যটকদের সমুদ্র সৈকতে নামতে নিরুৎসাহিত করছেন ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডের সদস্যরা।

এদিকে, ঘূর্ণিঝড় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাউকেই সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। তারপরও নিষেধাজ্ঞা না নেমে যারা সমুদ্র সৈকতে নামছেন তাদের উঠিয়ে দেওয়া হচ্ছে। অলরেডি ৬ নম্বর সংকেত শুরু হয়ে গেছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ভয়াবহ হয়ে বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে। এর ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর