শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

আশুগঞ্জ নদী বন্দরের কার্যক্রম বন্ধ, ২ নম্বর সতর্কতা সংকেত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

আশুগঞ্জ নদী বন্দরের কার্যক্রম বন্ধ, ২ নম্বর সতর্কতা সংকেত
ছবি : ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নদীবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এছাড়াও পন্যবাহী কার্গো জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এতে করে বন্দরে আটকা পড়েছে রড, সিমেন্ট, সারসহ বিভিন্ন পণ্য নিয়ে আসা অর্ধ শতাধিক মালবাহী কার্গো জাহাজ। 

আশুগঞ্জ নদী বন্দরকে ২ নম্বর সতর্কতা সংকট দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আশুগঞ্জ বন্দর থেকে ৬টি নৌ রুটে লঞ্চ ও নৌ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। 


বিজ্ঞাপন


আশুগঞ্জ থেকে নবীনগর-গৌকর্ন ঘাট, সাচনা, মারকুলি, অষ্ট্রগ্রাম, বাঙ্গলপাড়া, কামাইল চেহ নৌ রুটে বন্ধ রয়েছে লঞ্চ ও নৌ চলাচল। 

আশুগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে নদী বন্দরকে ২ নম্বর সর্তকতা সংকেট দেখাতে বলা হয়েছে। এ জন্য বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। আশুগঞ্জ থেকে সকল প্রকার নৌযানের চলাচল বন্ধ রাখা হয়েছে। সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

প্রতিনিধি/এইচই 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর