শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল মঙ্গলবারের (২৫ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা অফিস আদেশে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২৫ অক্টোবর তারিখের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে অতিসত্ত্বর জানানো হবে।

অন্যান্য পরীক্ষার পূর্বঘোষিত তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসএএস/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর