বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নির্বাচনের আগের রাতে ‘জমিনের কল্যাণে’ দোয়া শায়খ আহমাদুল্লাহর

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

নির্বাচনের আগের রাতে ‘জমিনের কল্যাণে’ দোয়া শায়খ আহমাদুল্লাহর

আগামীকাল বৃহস্পতিবার একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশজুড়ে যখন নির্বাচনী উত্তেজনা ও নতুন আগামীর অপেক্ষা, ঠিক তখনই দেশের শান্তি ও মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ, এই জমিনের জন্য তুমি কল্যাণের ফায়সালা করো।’


বিজ্ঞাপন


জাতীয় গুরুত্বপূর্ণ এই মাহেন্দ্রক্ষণে তাঁর এক লাইনের এই প্রার্থনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার নেটিজেন এতে প্রতিক্রিয়া জানান এবং কমেন্ট বক্সে ‘আমিন’ লিখে সহমত প্রকাশ করেন।

আরও পড়ুন: ইতিবাচক সংস্কার ও পরিবর্তনে আমরা ‘হ্যাঁ’র পক্ষে: শায়খ আহমাদুল্লাহ

অনুসারীদের মতে, কোনো রাজনৈতিক পক্ষ-বিপক্ষের ঊর্ধ্বে উঠে দেশের সার্বিক মঙ্গলের জন্য এই আকুতি একজন ধর্মীয় ব্যক্তিত্বের অত্যন্ত দায়িত্বশীল ও ইতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ।

নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজনৈতিক অঙ্গন মুখর, তখন শায়খ আহমাদুল্লাহর এই সংক্ষিপ্ত বার্তায় ছিল না কোনো বিশেষ দল বা প্রার্থীর উল্লেখ; বরং ছিল কেবল দেশ ও জনগণের সামগ্রিক কল্যাণের প্রার্থনা।


বিজ্ঞাপন


উল্লেখ্য, দেশের বিভিন্ন জাতীয় সংকট ও গুরুত্বপূর্ণ সময়ে শায়খ আহমাদুল্লাহ তাঁর বস্তুনিষ্ঠ আলোচনা এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে সব মহলে প্রশংসিত হয়েছেন। নির্বাচন-পূর্ব মুহূর্তে তার এই দোয়া দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনার একটি আধ্যাত্মিক আহ্বান হিসেবেই দেখা হচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর