ঢাকা–১৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের সমর্থকদের কেন্দ্র ত্যাগ করার নির্দেশ দিয়েছেন দায়িত্বরত সেনা সদস্যরা। কেন্দ্র না ছাড়লে তাদের গ্রেফতারের হুঁশিয়ারি দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম মিল্টনের সঙ্গে দলীয় নেতাকর্মীরা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সেনাসদস্যরা তাদের থামান। সেনাসদস্যরা বলেন, কেন্দ্র না ছাড়লে তাদের গ্রেফতার করা হবে।
আরও পড়ুন: বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ভোট
এ সময় মিল্টন সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণ ও ভোটের পরিবেশ দেখতে তিনি কেন্দ্রে এসেছেন। পরে সেনাবাহিনীর কাছে অনুরোধ জানালে তাকে ৫ জন সদস্যসহ ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তার সঙ্গে থাকা অন্য নেতাকর্মীদের বাইরে অবস্থান করতে বলা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণ চলাকালে প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
এএইচ/এমআই









































































































































































































