শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

৫ কেন্দ্র ঘুরে দেখা মিলল তাসনিম জারার পোলিং এজেন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

Vote center
৫ কেন্দ্র ঘুরে দেখা মিলল তাসনিম জারার পোলিং এজেন্ট। ছবি: ঢাকা মেইল

ঢাকা-৯ আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে শুরু থেকেই এই আসনের বেশিরভাগ কেন্দ্রে দেখা যায়নি এখানকার আলোচিত প্রার্থী ডা. তাসনিম জারার। স্বতন্ত্র এই প্রার্থীর পোলিং এজেন্ট না থাকলেও বুথে বুথে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের এজেন্ট দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত এই আসনের পাঁচটি আসন ঘুরে একটি কেন্দ্রে প্রথম তাসনিম জারার এজেন্ট পাওয়া গেছে। 


বিজ্ঞাপন


মাদারটেক দেশ আইডিয়াল স্কুলে, আইডিয়াল মুসলিম স্কুল, শহীদ জিয়া বাসাবো স্কুল, মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ, মুগদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুথে বুথে ঘুরে দেখা গেছে জারার ফুটবল প্রতীকের কোনো এজেন্ট নেই। কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে প্রথম তার এজেন্টের সঙ্গে দেখা হয়।

জানতে চাইলে তিনি বলেন, ‘সকাল থেকেই আমরা এখানে আছি। কোনো সমস্যা হয়নি।’

অবশ্য নিজের ভোটপ্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসনিম জারা অভিযোগ করেন, কেন্দ্র থেকে নানা অজুহাতে পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।


বিজ্ঞাপন


জারা বলেন, ‘পোলিং এজেন্ট যারা আছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম দেখিয়ে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেসব আসনগুলো ঢাকায় আলোচিত ছিল তার মধ্যে ঢাকা-৯ আসন অন্যতম। এই আসনে জামায়াতের প্রার্থী না থাকলেও বিএনপির তরুণ প্রার্থী হাবিবুর রশীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটা ধারণা সবার। বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকে শান্তিপূর্ণভাবে ভোট নেয়া চলছে। তবে কেন্দ্রগুলোর বেশিরভাগ বুথে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট পাওয়া গেছে।

এদিকে কেন্দ্রগুলোতে এজেন্ট না থাকার বিষয় নিয়ে একাধিক প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বললে তারা জানান, কোনো পোলিং এজেন্ট বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। কাগজপত্রসহ সব কিছু ঠিক আছে তারা শুরু থেকেই কেন্দ্রে আছেন।

এক নজরে ঢাকা ৯ আসন
এই আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ এবং ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার ৪লাখ ৬৯হাজার ৩৬০। এদের মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৩৭ হাজার ৬৭৩। মহিলা ভোটার ২লাখ ৩১হাজার ৬৮২। তৃতীয় লিংঙ্গের ৫জন। 
এই আসনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় ছিলেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। তবে তিনি ঠিক পাশের আসন ঢাকা-১১ এর ভোটার। 

জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের সামনের কাতারে থাকা তরুণদের গড়া দল এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাসনিম জারা।

বিইউ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর