রাজধানীতে বনানীতে ব্যাপক উপস্থিতি রয়েছে ভোট কেন্দ্রে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রায় ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
দেশের অন্যতম অভিজাত এলাকা ঢাকার বনানী। এটি ঢাকা-১৭ আসনের আওতাধীন এলাকা। বনানীর ভোটাররা ভোট প্রদান করেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে। এখানে রয়েছে সাতটি কেন্দ্র; যথাক্রমে ৬৮, ৬৯, ৭০, ০৭, ৭১, ০৫ ও ৭৩ নং কেন্দ্র। এক বিদ্যালয়ে সাতটি কেন্দ্র থাকায় এই বিদ্যালয়ে রয়েছেন সাতজন প্রিজাইডিং অফিসার।
বিজ্ঞাপন
প্রিজাইডিং অফিসারদের দেওয়া তথ্য অনুযায়ী, ৬৮নং কেন্দ্রে ভোটার (পুরুষ) রয়েছে ২৪৭০ জন এরমধ্যে কাস্ট হয়েছে ৪১২টা। ৬৯নং কেন্দ্রে ২৪৬৫ জন পুরুষ ভোটার রয়েছে, এরমধ্যে ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। প্রায় ৭০০ ভোট কাস্ট হয়েছে। ৭নং কেন্দ্রে মহিলা ভোটার ২৭৫২ জন, এরমধ্যে ১২ শতাংশ ৩৮৩টি কাস্ট হয়েছে (সকাল ১১টা পর্যন্ত)। ৭০নং কেন্দ্রে ২৪৫৬ জন পুরুষ ভোটারের মধ্যে ৬৫৫টি ভোট কাস্ট হয়েছে। এখানে মোট ভোটারের ২৭ শতাংশ কাস্ট হয়েছে। ৭১নং কেন্দ্রে ২৬৪৮ জন পুরুষ ভোটারের মধ্যে ৬৮৮টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটের ২৬ শতাংশ। ৭৩নং কেন্দ্রে ২৭৩১ জন নারী ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৩৮৭টি। ৫নং কেন্দ্রে ২৭৩৪ জন পুরুষ ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৭৫০টি, যা ২২ শতাংশ।

এই চিত্র সকাল ১১টা পর্যন্ত। প্রিজাইডিং অফিসারদের ভাষ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৩০ শতাংশ। সময় যত গড়াচ্ছে ভোটারদের উপস্থিতি তত বাড়ছে।
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রিজাইডিং অফিসার মো. ইফতেখার আলম বলেন, দুপুরের পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়ছে। ৬০ শতাংশ ভোট কাস্ট ছড়িয়ে যাবে। ভোট প্রদানে ভোটারদের ব্যাপক আগ্রহ রয়েছে।
বিজ্ঞাপন
প্রিজাইডিং অফিসার এস এম আতিকুর রহমান বলেন, ঈদের মতো ভোট উৎসব হচ্ছে। ভোটাররা আনন্দ নিয়ে ভোট দিতে আসছেন।

আরেক প্রিজাইডিং অফিসার ড. আবু সাঈদ মিয়া বলেন, এখন পর্যন্ত কোনো ঝামেলার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
প্রিজাইডিং অফিসার মো. ঈসমাইল হোসেন বলেন, ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। কোনো ধরনের অনিয়ম হচ্ছে না এবং অনিয়ম হবেও না।
এসএইচ/এফএ









































































































































































































