শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দেড় যুগ পর বাবার আসন পুনরুদ্ধার করলেন মেয়ে 

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

দেড় যুগ পর বাবার আসন পুনরুদ্ধার করলেন মেয়ে 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে প্রায় দেড় যুগ পর তার পরলোকগত বাবা ফজলুর রহমান পটলের হারানো আসনটি পুনরুদ্ধার করলেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। 


বিজ্ঞাপন


প্রাপ্ত ফলাফলে দেখা যায়, নাটোর-১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। 

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কলস প্রতীকে ৭৩ হাজার ১৭৩ ভোট পেয়েছেন। আসনটিতে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান পটল ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা। তিনি নাটোর-১ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং চারদলীয় জোট সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

২০১৬ সালের ১১ আগস্ট কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর