রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেব: পাটওয়ারী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেব: পাটওয়ারী

ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের ‘রাজত্ব খানখান’ করে দেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের  জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বক্তব্যকালে তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


পাটওয়ারী বলেছেন, এখন সময় প্রতিরোধের। যদি ঢাকা-৮ এ ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খানখান করে দেব। তছনছ করে দেব। নির্বাচনে জয়ী হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব।

আব্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলবো-খেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি’র কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে আমাদের আঘাত করা হয়েছে এবং সেনাবাহিনীর সামনেই আমার মাথায় আঘাত করা হয়েছে।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর