শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নিজ কেন্দ্রে ভোট দিলেন ঝালকাঠি-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

নিজ কেন্দ্রে ভোট দিলেন ঝালকাঠি-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী
ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী।

ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিনি নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানান। তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

লামচরী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী এ্যানি

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ডা. সিরাজুল ইসলাম সিরাজী বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবে বলে তিনি আশাবাদী। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর