শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘এই ভোটে ভোটারদের জয় হচ্ছে’

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ এএম

শেয়ার করুন:

‘এই ভোটে ভোটারদের জয় হচ্ছে’
ভোট দিয়ে উচ্ছ্বাসিত ভোটাররা

ফেনী-৩ আসনের দাগনভূঞা উপজেলার ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন নাজমা আক্তার। দীর্ঘ ২ ঘন্টা রৌদ্রের মাঝে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোটাধিকার প্রয়োগের পর উল্লাস করে কেন্দ্র থেকে উচ্ছ্বাসের সাথে বের হোন তিনি। 

অভিব্যাক্তি প্রকাশ করে নাজমা বলেন, জীবনে আরও কয়েকবার ভোট দিয়েছি। কিন্তু এবারের ভোটের পরিবেশ সম্পূর্ণ ব্যতিক্রম। নেই কোন আতঙ্ক, নেই কোন ভয়। ভোট কেন্দ্রের ভোটারদের দীর্ঘ সারি দেখে দাড়িয়ে গেলাম। দীর্ঘ ২ ঘন্টা পর ভোট দিলাম। এতো সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে মানসিকভাবে প্রশান্তি পেলাম। ভোটে কে জিতবে জানি না। যেই বিজয়ী হবেন, সে যেন মানুষের জন্য কাজ করেন। আর যাতে কোন মায়ের কোল খালি না হয়। বিজয়ীদের কাছে আমাদের এ দাবি থাকবে। এই ভোটে ভোটারদের জয় হচ্ছে। ভোট নিয়ে ভোটারদের আবেগের আস্ফালন হয়েছে। 


বিজ্ঞাপন


সারা দেশের ন্যায় একযোগে ফেনীতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত। উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। 

জেলা রিটার্নিং অফিসের তথ্যমতে, ফেনীর ৩টি আসনে সংসদ সদস্য পদে ১৭ দলের ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। জেলার ৪২৮টি কেন্দ্রের মধ্যে ১২৫টি কেন্দ্রকে সাধারণ, ২৪৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ, ৫৩ টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু, সুন্দর পরিবেশে সাধারণ মানুষের ভোট প্রয়োগে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নজরদারি বাড়ানোর পাশাপাশি রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা। নির্বাচনকে কেন্দ্র করে ১৮ প্লাটুন বিজিবি, ৯ প্লাটুন সেনাবাহিনী, পুলিশের ৫৪ টি মোবাইল টিম, পুলিশের ৫টি স্ট্রাইকিং ফোর্স, র‍্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্স, আনসার ১২ প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়াও মাঠে দায়িত্ব পালন করবে, ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, ফেনীর ৩টি সংসদীয় আসনের ৪২৮ ভোট কেন্দ্রে ভোট দিবেন ১৩ লাখ ৩০ হাজারের বেশি ভোটার। ফেনীতে পোস্টাল ভোটার রেজিস্ট্রেশন করেছে ৪০ হাজার ৮ জন। আজ সকাল আটটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিনিধি/এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর