রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ২ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ২ বছরের কারাদণ্ড
ভোট দেওয়ার অভিযোগে আটক মো. রুবেল হোসেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে মো. রুবেল হোসেন নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান এই কারাদণ্ড প্রদান করেন।


বিজ্ঞাপন


কারাদণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন কয়ড়া চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

আরও পড়ুন

ময়মনসিংহে প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগ, প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার এটিএম আরিফ বলেন, দুপুর দেড়টার দিকে রুবেল হেসেন উল্লাপাড়া উপজেলার কয়রা ফাজিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দিতে আসেন। তার গতিবিধি সন্দেহজনক বুঝতে পেরে তাকে আটক করা হয়। পরে জাল ভোট দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর