শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

এবার সংসদে যাচ্ছেন মামা-ভাগ্নে

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ এএম

শেয়ার করুন:

এবার সংসদে যাচ্ছেন মামা-ভাগ্নে
সংসদে যাচ্ছেন মামা-ভাগ্নে। ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের দুইটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন মামা ও ভাগ্নে। তাদের বিজয়ে পরিবারে ও সংসদীয় আসনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। 

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তৃতীয়বারের মতো এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে তার ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও জাতীয় পার্টি সরকারের উপ-প্রধানমন্ত্রী প্রয়াত ড. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত জয়লাভ করেছেন।  


বিজ্ঞাপন


সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট পড়েছে ৩ লাখ ২৬ হাজার ১৪১টি।

অন্যদিকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী এম. এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ৬৯৬টি।

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর