পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী) আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭২টির প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির।
তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯ হাজার ১২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৫৭ ভোট।
বিজ্ঞাপন
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৫৫টি।
অন্যদিকে, পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি। জেলার দুটি সংসদীয় আসনে এবার মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২৮৬টি।
এদিকে, অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল আসা শুরু হলে চূড়ান্ত ফলাফলের চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।
প্রতিনিধি/ এজে









































































































































































































