রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ভোট দিলেন জামায়াতের নায়েবে আমির ডা. মুহাম্মদ তাহের

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

ভোট দিলেন জামায়াতের নায়েবে আমীর ডা. মুহাম্মদ তাহের
ভোট দিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

নিজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।


বিজ্ঞাপন


এসময় তিনি বলেন, নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। আশা করি, ১১ দলীয় ঐক্যজোটের বিজয় হবে। যদি এভাবে ভোটগ্রহণ চলে তাহলে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো।

তিনি আরও বলেন, আমি ২০০১ সালে এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলাম। ২০১৮ সালে ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছিলাম কিন্তু ঢুকতে পারিনি। এই বছর ২-৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইলেকশন স্মুথ হচ্ছে। এভা‌বে চল‌লে ৭০ শতাংশ ভোট কা‌স্টিং হ‌বে ব‌লে তিনি আশাবাদ ব‌্যক্ত ক‌রেন।

 


বিজ্ঞাপন


সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো ফলাফল মেনে নেবে জামায়াত মন্তব্য করে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ব‌লেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। বিজয় ইনশাআল্লাহ আমাদের হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর