মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকা-১৩ আসনের একটি আসনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৬.৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

ঢাকা-১৩ আসনের একটি আসনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৬.৫ শতাংশ
রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্র মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্র। ছবি: ঢাকা মেইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের এক কেন্দ্রে গত আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৬.৫ শতাংশ। ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টা পাড় হয়ে গেলেও তুলনামূলক ভোটার কেন্দ্রে আসেনি এখনো। একই প্রতিষ্ঠানে দুই কেন্দ্রে নারী পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৫২৩৮। 

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।

‎প্রিপারেটরি স্কুলের নারী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তৌহিদুল হাসান বলেন, ভোট শুরুর পর থেকে সকাল ১০টা পর্যন্ত ৬.৫ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রে ২৬৫৪ ভোটার নারী ভোটার। 

‎সকাল সাড়ে ৭টা থেকে ৬টা বুথে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা ৪৫ পর্যন্ত মোট ১৭৩টা ভোট পড়েছে। সেই হিসেবে মোট ভোট পড়েছে ৬.৫ শতাংশ।

‎অন্যদিকে, এই প্রতিষ্ঠানে পুরুষ কেন্দ্র রয়েছে। সেখানে মোট ২৫৮৪ জন ভোটার। সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ কেন্দ্রের ৫ টি বুথে ২৭০টি ভোট পড়েছে। সেই হারে গত আড়াই ঘন্টায় ভোট পড়েছে ১১ শতাংশ।

‎এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৈয়দ গোলাম মহিউদ্দিন বলেন, ‘আমাদের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৫৮৪ জন। সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ কেন্দ্রের ৫টি বুথে ২৭০ টি ভোট পড়েছে।’ 

‎তবে, নির্বাচনে তুলনামূলক কম ভোট পড়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। তাদের দাবি, সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহন শুরু হলেও এখন পর্যন্ত তেমন ভোটের সিরিয়াল নেই। মাঝেমধ্যে দুই একজন এসে ভোট দিয়ে যাচ্ছে।

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর