মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

খাগড়াছড়ি- ২৯৮: শেষ মুহূর্তে হারিকেন প্রতীক প্রার্থীর নির্বাচন বয়কট

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম

শেয়ার করুন:

খাগড়াছড়ি ২৯৮: শেষ মুহূর্তে হারিকেন প্রতীক প্রার্থীর নির্বাচন বয়কট
রাত সাড়ে নয়টা দিকে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা

নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রশাসনের অন্ধ সমর্থন, নগ্ন হস্তক্ষেপ, নির্বাচনি কাজে উদাসীনতা ও প্রার্থীর নিরাপত্তা সংকটের কথা জানিয়ে ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টা দিকে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা

মো. মোস্তফা বলেন, নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকেই পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। গত ০৮ ফেব্রুয়ারি নিরাপত্তাহীনতার কথা উল্লেখ্য করে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর একজন গানম্যানের আবেদন করেন। আবেদন গ্রহণ হলেও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কোনোরূপ পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করেন নাই। এতে প্রশাসনের উদাসীনতা দেখা দিয়েছে।

আরও পড়ুন

আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টার অভিযোগ, বিএনপির ১৩ নেতাকর্মী আটক

হারিকেন মার্কা প্রতীকের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খাগড়াছড়িতে নির্বাচনি রেজাল্ট পরিবর্তনেরও তথ্য রয়েছে, তাই আমি পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য উচ্চ আদালতে আপিল করব, উচ্চ আদালতে রায় নিয়ে পক্ষপাতমূলক নির্বাচন ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং বাস্তবায়ন করতে যাওয়া প্রশাসনের অপসারণের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর