শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ফলাফলের তালিকায় ভোট কর্মকর্তাদের অগ্রিম স্বাক্ষর নেওয়ার দায়ে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ওই আসনের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমের ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলে বেলা দেড়টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়।


বিজ্ঞাপন


সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ভোট গ্রহণ স্বাভাবিক আছে।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর