মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে জামায়াতে ইসলামীর অফিসের পাশের ডোবা থেকে লাঠি উদ্ধার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

জয়পুরহাটে জামায়াতে ইসলামীর অফিসের পাশের ডোবা থেকে লাঠি উদ্ধার
জয়পুরহাটে জামায়াতে ইসলামীর অফিসের পাশের ডোবা থেকে লাঠি উদ্ধার

জয়পুরহাটে জামায়াতে ইসলামীর অফিসের পাশের ডোবা থেকে দুই বস্তা বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আদর্শ পাড়া এলাকায় শহর  জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডের কার্যালয়ের পাশের ডোবা থেকে বস্তা বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

জয়পুরহাট সদর থানার (ওসি, তদন্ত) নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি (তদন্ত) নাজমুল হোসেন জানান, পুকুরে বাঁশের লাঠি রাখা আছে এমন খবর পেয়ে প্রথমে গোয়েন্দা সংস্থা এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে দুই বস্তা লাঠি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাঠিগুলো কে বা কারা রেখেছে এটি তদন্তের পরে জানা যাবে।

 

এদিকে, জামায়াত অফিসের পাশের ডোবায় লাঠি পাওয়ার বিষয়টি সম্পর্কে ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহজালাল জানান, তারা নির্বাচনী কাজে অন্য জায়গায় ব্যস্ত ছিলেন কাঠিগুলো উদ্দেশ্যমূলকভাবে রাখা হতে পারে। এ বিষয়টি তারাও খতিয়ে দেখছেন বলে জানান তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর