জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ ৯ হাজার ৪১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানকে পরাজিত করে তিনি জয়লাভ করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনের মোট ১৫১টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ফলাফলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭৬ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ ভোট।
বিজ্ঞাপন
এদিকে, জয়পুরহাট-২ আসনে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল বারী। এ আসনের মোট ১০৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯১ হাজার ১২ ভোট।
ফলাফল ঘোষণার খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে বিজয় উল্লাস করেন। অন্যদিকে, জয়পুরহাট-২ আসনের বিএনপির কর্মী-সমর্থকরা কালাই উপজেলা শহরে আনন্দ মিছিল ও বিজয় উল্লাস করেছেন।
প্রতিনিধি/একেবি









































































































































































































