রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

শেয়ার করুন:

ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
নিজ জেলা খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম ভোট প্রদান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে নিজ জেলা খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম ভোট প্রদান করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৮ নং পৌর ওয়ার্ডে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতিতে ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।


বিজ্ঞাপন


ভিপি সাদিক কায়েম বলেন, ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে নতুন প্রজন্মকে সোচ্চার থাকতে হবে। ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের প্রত্যাশার বিজয়।

8e2db41e-1e39-40f0-85bd-96cb57f9af2d

তিনি বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দেন, যারা ইনসাফের পক্ষে সত্য কথা বলেন। যারা সংস্কারের পক্ষে, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাহাজানি বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সত্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়লাভ করবে: নায়েবে আমির

২৯৮ নং খাগড়াছড়ি আসনে ৯ উপজেলায় ২০৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

5bd5794b-5527-4ed4-b0c6-490e5107cf1c

জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৪৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন ও নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ ভোটসহ এবার নতুন ভোটার প্রায় ২৭ হাজারের বেশি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর