শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘প্রথম ভোট এত সুন্দরভাবে দিতে পারব ভাবিনি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম

শেয়ার করুন:

‘প্রথম ভোট এত সুন্দরভাবে দিতে পারবো ভাবিনি’
‘প্রথম ভোট এত সুন্দরভাবে দিতে পারবো ভাবিনি’

‘জীবনে প্রথম ভোট দিতে এসেছি। প্রথম ভোট এত সুন্দরভাবে দিতে পারবো ভাবিনি’- রাজধানীর বাসাবো এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে এভাবেই প্রতিক্রিয়া জানান কলেজ শিক্ষার্থী সোনিয়া আক্তার।

সমবয়সী দুই কাজিন মিলে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাতসকালে ভোট দিতে এসে নির্বিঘ্নে বাসায় ফেরার পথে ঢাকা মেইলকে সোনিয়া এমনটা জানান।


বিজ্ঞাপন


সকাল সাড়ে সাতটায় শুরু হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

ঢাকা-৯ আসনের বাসাবো এলাকায় একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। নারী-পুরুষের লাইনের মাঝে অনেক নতুন ভোটার দেখা গেছে কেন্দ্রের সামনে।

একাধিক ভোটারের সঙ্গে কথা বললে তারা জানান, অনেকদিন পর ভোট দিতে পেরে তার খুশি। একসঙ্গে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটেও ভোট দিতে পারায় অন্যরকম অনুভূতি প্রকাশ করছেন।

কলেজ শিক্ষার্থী সোনিয়া আক্তার ঢাকা মেইলকে বলেন, আমি প্রথমবার ভোট দিলাম। কোনো সমস্যা হয়নি। ভেতরে যাওয়ার পর দ্রুতই ব্যালট পেপার নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।


বিজ্ঞাপন


এসময় তার সঙ্গে থাকা লামিয়া তাবাসসুম বলেন, ভোট দেওয়ার অনুভূতি প্রকাশ করা যাবে না। খুবই ভালো লাগছে। এতদিন অন্যের কাছ থেকে ভোট দেওয়ার কথা শুনেছি। এখন নিজেই ভোটার হিসেবে ভোট দিলাম।

তিনি বলেন, আমরা সৌভাগ্যবান ভোটার। কারণ গণভোট অনেক বছর পর হলো। আমরা সেই ভোটে অংশ নিয়েছি।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আশা করি শেষ পর্যন্ত ভালোই হবে।

এই কেন্দ্রে মোট ৩৩১৬ ভোট। প্রথম এক ঘণ্টায় দুইশর মতো ভোট পড়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর