রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

নেত্রকোনা-১ আসনে বিপুল ভোটে জয়ী কায়সার কামাল

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনা-১ আসনে বিপুল ভোটে জয়ী কায়সার কামাল

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানী ‘রিকশা’ প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট।


বিজ্ঞাপন


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, নেত্রকোনা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ৮৯ জন। এই আসনে এবার ভোট পড়েছে ৫৫ দশমিক ৬৪ শতাংশ। নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

অন্য প্রার্থীরা হলেন মো. আনোয়ার হোসেন খান (জাতীয় পার্টি-লাঙ্গল), মো. আলকাছ উদ্দিন মীর (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-কাস্তে), মো. আ. মান্নান সোহাগ (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা) এবং মো. বেলাল হোসেন (জাতীয় সমাজতান্ত্রিক দল-তারা)।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর