শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নয়াবাজারে ভোটে ধীরগতি, ভোটারদের দীর্ঘ অপেক্ষা

মোস্তফা ইমরুল কায়েস
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

নয়াবাজারে ভোটে ধীরগতি, ভোটারদের দীর্ঘ অপেক্ষা

ঢাকা-২ আসনের নয়াবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। বিশেষ করে পুরুষ ভোটারদের দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়।

নয়াবাজার এলাকার ভোটার আবুল কাসেম জানান, টানা তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তিনি ভোট দিতে পেরেছেন। আরেক ভোটার সিরাজুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টায় লাইনে দাঁড়িয়েছি। দুপুর সাড়ে ১২টা পার হলেও এখনও আমার সামনে তিনজন। ভোটের গতি এমন হলে নির্ধারিত সময়ে সবাই ভোট দিতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভিড় এড়াতে দেরিতে আসছেন ভোটাররা

ভবনটির নিচে লাইনে দাঁড়িয়ে থাকা শরীফ হোসেন নামের এক ভোটার জানান, তিনি দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন কিন্তু তখনও উপরে বুথে ওঠার সুযোগ পাননি। সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রের পূর্ব পাশের তিনতলা ভবনে তিনটি বুথে পুরুষদের ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ৩ নম্বর বুথে (করিম হাজীর গ্রাম) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৫৯২টি ভোটের মধ্যে ২১৭টি সংগৃহীত হয়েছে।

সেখানে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার জানান, তিনি বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলম শাহ ধীরগতির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভোট দ্রুতই গ্রহণ করা হচ্ছে এবং দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

তিনি আরও জানান, ৩ হাজার ৪১২ জন ভোটারের এই কেন্দ্রে প্রধান তিন প্রার্থীর এজেন্ট উপস্থিত রয়েছেন এবং এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিছু ভোটারকে অপেক্ষা করতে হয়েছে। 


বিজ্ঞাপন


এমআইকে/এমএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর