রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ভোট দিয়ে শুকরিয়া আদায় করলেন জামায়াত নেতা দেলাওয়ার

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ এএম

শেয়ার করুন:

ভোট দিয়ে শুকরিয়া আদায় করলেন জামায়াত নেতা দেলাওয়ার
পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন জামায়াত নেতা দেলাওয়ার

ভোট দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মো. দেলাওয়ার হোসেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।


বিজ্ঞাপন


ভোট প্রদান শেষে ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।

তিনি বলেন, ১৭ বছর পর নিজের ভোট দিতে পারা আমার জন্য আনন্দের ও গৌরবের বিষয়। দেশের মানুষ চায় এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রশ্নাতীত হোক। যেন এ ভোট নিয়ে কোনো বিতর্ক না থাকে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় তিনি এই নির্বাচনে নিজের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর