রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

মিঠাপুকুরে জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী জয়ী

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

মিঠাপুকুরে জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী জয়ী
অধ্যাপক গোলাম রব্বানী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী। নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করে তিনি এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নির্বাচনী ফলাফল উপজেলার মোট ১৫২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাড়িপাল্লা প্রতীক নিয়ে অধ্যাপক গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ২০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪১ ভোট। ফলাফলে দেখা যায়, অধ্যাপক গোলাম রব্বানী ৬১ হাজার ৬৬৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিযোগিতার প্রেক্ষাপট নির্বাচনে একই নামের দুই প্রার্থীর মধ্যে মূল লড়াই হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। তবে শুরু থেকেই নির্বাচনী মাঠের প্রচার-প্রচারণায় জামায়াত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী বেশ সুবিধাজনক অবস্থানে ছিলেন। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়েও তিনি বড় জয় ছিনিয়ে নিলেন।

শান্তিপূর্ণ ভোটগ্রহণ মিঠাপুকুর উপজেলার ১৫২টি কেন্দ্রে সকাল থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। প্রশাসনের কঠোর নজরদারিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। ভোট গণনা শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল নিশ্চিত করা হয়েছে।

বিজয় ঘোষণার পর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং মিঠাপুকুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এলাকার উন্নয়ন ও ইনসাফ কায়েমে সবার সহযোগিতা কামনা করেছেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর