রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

স্ত্রীর হাত ধরে ভোট কেন্দ্রে আসলেন ৮৬ বছরের অসুস্থ বৃদ্ধ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

স্ত্রীর হাত ধরে ভোট কেন্দ্রে আসলেন ৮৬ বছরের অসুস্থ বৃদ্ধ
অসুস্থ শরীর নিয়ে স্ত্রীর হাত ধরে ভোট কেন্দ্রে আসলেন ৮৬ বছরের বৃদ্ধ আব্দুল জলিল।

নির্বাচনে ভোট দিতেই হবে। তাই অসুস্থ শরীর নিয়ে স্ত্রীর হাত ধরে ভোট কেন্দ্রে আসলেন ৮৬ বছরের বৃদ্ধ আব্দুল জলিল। ভোট দিয়ে তিনি জানান, গত তিনটা নির্বাচনের একটাতে ও ভোট দিতে পারিনি। এবার ভোট দিলাম। ভোট দিয়ে অনেক ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো। আশা করি, পছন্দের প্রার্থী জিতবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।


বিজ্ঞাপন


আব্দুল জলিল (৮৬) জেলার নবীনগর উপজেলার টিএনটি পাড়া এলাকার বাসিন্দা।

 

আব্দুল জলিলের স্ত্রী আয়েশা খাতুন জানান, তার স্বামী অসুস্থ, কিন্তু ভোট দেওয়ার প্রতি তার খুব আগ্রহ। গত তিনটা নির্বাচনে একটাতেও ভোট দিতে পারেননি তিনি। তাই এবার অসুস্থ শরীর নিয়েও এসেছেন ভোট দিতে। ভোট দিতে পেরে তিনি খুব খুশি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর