রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

খুলনায় জাতীয় পার্টির এজেন্ট পরিচয়, ছয় জনকে জেল-জরিমানা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

খুলনায় জাতীয় পার্টির এজেন্ট পরিচয়, ছয় জনকে জেল-জরিমানা

খুলনা-৬ আসনের কয়রা উপজেলায় জাতীয় পার্টির এজেন্ট পরিচয় দেওয়া ছয় জনকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

শরণখোলায় নির্বাচন ঘিরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১০

সাজাপ্রাপ্তরা হলেন- অন্তাবুনিয়া গ্রামের বাহারুল ইসলাম, মাসুদ বিল্লাল, আবারুল ইসলাম, মো. জহুরুল ইসলাম, মো. আবু সাইদ ও জিয়াউল ইসলাম।

ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, জাতীয় পার্টির এজেন্ট পরিচয় দিয়ে ছয়জন দায়িত্ব পালন করছিল। বিষয়টি জানতে পেরে প্রিজাইডিং কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে খবর দেয়। ম্যাজিস্ট্রেট আদালত বসিয়ে তাদেরকে দুই বছরের সাজা প্রদান করে এবং ১০ হাজার টাকা জরিমানা করে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর