রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ভোটারদেরকে হুমকি দেওয়ায় নেত্রকোনায় বিএনপি নেতা আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

ভোটারদেরকে হুমকি-ধমকি দেওয়ায় নেত্রকোনায় বিএনপি নেতা আটক

ভোটারদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোলেমান মিয়াকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার জারিয়া এলাকার একটি ভোট কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


 

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর