ঝালকাঠিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী এস এম নেয়ামুল করিম। তিনি বলেন, ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, আশা করছি এই পরিবেশ শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। ভোটারদের উপস্থিতি ও আগ্রহ সন্তোষজনক। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তার প্রতীক দাঁড়িপাল্লা বিপুল ব্যবধানে বিজয়ী হবে বলে আশা করছেন। আধুনিক ঝালকাঠি গড়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, একটি সন্তোষজনক নির্বাচনের মধ্য দিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে তা নিশ্চিত করা যাবে বলেন তিনি।
প্রার্থী বলেন, ঝালকাঠি শহীদ ওসমান হাদির স্মৃতিবিজড়িত স্থান এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ সমাজ এগিয়ে এসেছে। ওসমান হাদির পক্ষে এ দেশের তরুণ সমাজ জেগে উঠেছে। আজ লক্ষ লক্ষ হাদি জন্ম নিয়েছে। সন্তোষজনক নির্বাচনের লক্ষ্যে তারা মাঠে রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে শহীদ ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস









































































































































































































