শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

যশোরে ভোট কেন্দ্রে উৎসবের আমেজ, সকালেই নারী ভোটারের দীর্ঘ লাইন

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ এএম

শেয়ার করুন:

যশোরে ভোট কেন্দ্রে উৎসবের আমেজ, সকালেই নারী ভোটারের দীর্ঘ লাইন
যশোরে ভোট কেন্দ্রে উৎসবের আমেজ

যশোরে ৬টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট উপলক্ষে কেন্দ্রগুলোতে বইছে উৎসবের আমেজ। সকাল থেকেই ভোটকেন্দ্রে এসেছেন ভোটাররা। ভোট কেন্দ্রে তাদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 


বিজ্ঞাপন


যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরে ৬টি আসনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় ২৪ লাখ ৭১ হাজার ৯০৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবেন।

626428955_1432476904935549_7989702339845938600_n

যশোর-১ (শার্শা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। এরমধ্যে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তিয়ার রহমান (হাতপাখা)।


বিজ্ঞাপন


যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে লড়ছেন আট প্রার্থী। তারা হলেন— জামায়াত ইসলামীর ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ (দাঁড়িপাল্লা), বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা (ধানের শীষ), স্বতন্ত্র মেহেদী হাসান (ফুটবল), ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের শামছুল হক (টেলিভিশন), বাসদের ইমরান খান (মই), এবি পার্টির রিপন মাহমুদ (ঈগল), স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম (ঘোড়া)।

627994425_952479340465089_8642064518199650163_n

যশোর-৩ (সদর) আসনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত (ধানের শীষ), জামায়াতের আব্দুল কাদের (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির খবির গাজী (লাঙ্গল), সিপিবির রাশেদ খান (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ শোয়াইব হোসেন (হাতপাখা), জাগপার নিজামদ্দিন অমিত (চশমা) প্রতীক নিয়ে লড়ছেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজি, জামায়াতের গোলাম রসুল (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দিন আল আজাদ (মোটরসাইকেল), জাতীয় পার্টির জহুরুল হক (লাঙ্গল), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল (রকেট), ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজীদ হোসাইন (হাতপাখা), খেলাফত মজলিসের আশেক এলাহী (দেয়াল ঘড়ি) প্রতীক নিয়ে মোট সাতজন এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

যশোর-৫ (মনিরামপুর) আসনে ছয়জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে জামায়াত ইসলামী মনোনীত গাজী এনামুল হক, বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন (কলস), বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রশীদ আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন (হাতপাখা), জাতীয় পার্টির এমএ হালিম (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ জন প্রার্থী লড়ছেন। তারা হলেন— জামায়াতে ইসলামীর মোক্তার আলী (দাঁড়িপাল্লা), বিএনপির আবুল হোসেন আজাদ (ধানের শীষ), জাতীয় পার্টির জিএম হাসান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম (হাতপাখা), এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসান (ঈগল) প্রতীক নিয়ে লড়ছেন।

 

যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান বলেন, শান্তি পূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালেই ভোটকেন্দ্রে লম্বা লাইন। জেলাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর