রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪৮ শতাংশ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

EC
সংবাদ সম্মেলনে ইসি সচিব। ছবি: ঢাকা মেইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাড়ে ছয় ঘণ্টায় প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে এই পরিমাণ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ইসি ভবনে নিজ দফতরের সামনে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।


বিজ্ঞাপন


ইসি সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১ টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং ৪৭.৯১ শতাংশ।

দেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পুরো সময়ের ভোটাধিকার প্রয়োগের হিসাব এখনো পাওয়া যায়নি।

এদিকে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। সন্ধ্যার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

এমএইচএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর