রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির প্রার্থীর

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ এএম

শেয়ার করুন:

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির প্রার্থীর

গাজীপুর ২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি প্রতিপক্ষ এনসিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দিয়ে তিনি এমন অভিযোগ করেন।


বিজ্ঞাপন


এম মঞ্জুল করিম রনি বলেন, ধানের শীষের যে জোয়ার আছে তাতে তিনি শতভাগ বিজয়ের ব্যাপারে আশাবাদী। তবে প্রতিপক্ষ এনসিপির প্রার্থী ভোটের স্লিপে প্রতীক ও ছবি ব্যবহার করে আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এছাড়া তাদের কর্মী সমর্থক রাতের বেলায় ভোট কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে যোগ সাজেশের চেষ্টা করেছে। এসব বিষয় নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

 

ভোট প্রদানকালে তার স্ত্রী তাপসী তন্ময় চৌধুরী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর