রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ঢাকা-৫ আসনে সকালেই ভোটারদের লম্বা লাইন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ এএম

শেয়ার করুন:

ঢাকা-৫ আসনে সকালেই ভোটারদের লম্বা লাইন
ঢাকা-৫ আসনে সকালেই ভোটারদের লম্বা লাইন

ঢাকা-৫ আসনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভিড় বাড়তে দেখা গেছে। কয়েকটি কেন্দ্রে লম্বা লাইনেরও সৃষ্টি হয়েছে।

সকাল ৯টার দিকে সানারপাড় ফুলকুঁড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। কেন্দ্রটিতে চারটি বুথে ভোটগ্রহণ চললেও ভোটের গতি ছিল ধীর। বাইরে অপেক্ষমাণ ভোটারদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।


বিজ্ঞাপন


কেন্দ্রে বিভিন্ন প্রার্থীর এজেন্টদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ধানের শীষ, দাঁড়িপাল্লা, হাতপাখা ও আনারস প্রতীকের প্রার্থীদের এজেন্টরা বুথে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদুর রহমান বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোনো ঝামেলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছি।
 
ভোটাররা জানান, তারা নির্ভয়ে ভোট দিতে চান এবং ভোটের সঠিক গণনা প্রত্যাশা করেন। লাইনে দাঁড়ানো অনেক ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বলেও জানা গেছে।

স্থানীয় বিএনপি কর্মী রবিউল ইসলাম বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। কেউ কাউকে জোর করছেন না।


বিজ্ঞাপন


অন্যদিকে জামায়াত সমর্থক কর্মী আরিফুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে দাঁড়িপাল্লা প্রতীকের জয়ের সম্ভাবনা বেশি। আমাদের প্রার্থী কামাল হোসেন সকাল সাড়ে আটটার দিকে ভোট দিয়ে চলে গেছেন।

সামগ্রিকভাবে সকাল পর্যন্ত ভোটগ্রহণ পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর