রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত নারী ভোটাররা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত নারী ভোটাররা
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত নারী ভোটাররা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের শুরু থেকেই মাদারীপুরের শিবচরের বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো কোনো কেন্দ্রে ভোটগ্রহণে ধীরগতি থাকায় বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে নারী ভোটারদের। এছাড়াও, ভোট কেন্দ্রে বয়স্ক নারী ভোটারদের উপস্থিত হতেও দেখা গেছে।

সরেজমিনে মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার মাদবরেরচর, পাঁচ্চর, দ্বিতীয়াখন্ড ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, স্বাভাবিক ভাবেই চলছে ভোটগ্রহণ। কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে। এছাড়া নতুন ভোটারদের উপস্থিতিও ছিল ভালো। এসময় ভোট দিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে পাঁচ্চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একাধিক নারীকে।


বিজ্ঞাপন


জানতে চাইলে তারা বলেন, ভোট টানতেছে না। দীর্ঘক্ষণ পর পর ভোটার ভেতরে যাচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। অনেকে অসুস্থবোধ করছেন। এভাবে তো ভোট দেওয়া কষ্টকর।

পাঁচ্চর কেন্দ্রে ভোট দিতে এসে অপেক্ষারত এক বৃদ্ধা বলেন, অনেকক্ষণ হলো আসছি। লাইনে দাঁড়াইতে পারি না। বাইরে বসে আছি।

এদিকে, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের দেখা গেছে। নিজ কেন্দ্রে ভোট দেওয়া ছাড়াও খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন কেন্দ্রে গিয়ে।

উপজেলার ৫৫ নম্বর দ্বিতীয়াখন্ড খলিফাকান্দি লিটন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, ভোটার উপস্থিতি স্বাভাবিক। সকালে নারী ভোটার বেশি ছিল। তবে দুপুরের পর ভোটারদের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪১ জন। নারী ভোটার আছে ১ লাখ ৫৫ হাজার ২৪৬ জন। এছাড়া ২ জন রয়েছে হিজড়া ভোটার। মোট ভোট কেন্দ্র ১০২টি। মাদারীপুর-০১ এই আসনে মোট ১০ প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করছেন। এরা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্টপার্টির প্রার্থী আবদুল আলী (কাস্তে), জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু (লাঙ্গল), খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আকরাম হুসাইন (হাতপাখা), গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. হাফিজুর রহমান (আনারস), স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু (ফুটবল), কামাল জামান নুরুউদ্দিন মোল্লা (জাহাজ) ও ইমরান হাসান (হরিণ)।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর