ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ শুরুর পর থেকে এখন ৩৬৯টি বিশৃঙ্খলার ঘটনা চিহ্নিত করে তা নিয়ন্ত্রণও করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত সারাদেশ থেকে প্রাপ্ত তথ্য থেকে এমন তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞাপন
ইসি জানায়, এখন পর্যন্ত সারাদেশে ৩৬৯টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ১৩টি জায়গায় ভোটে বাধা দেওয়ার ঘটনা পেয়েছি আর বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে ৯২টি সংর্ষের ঘটনা ঘটেছে। এ ছাড়া ১৭টি জাল ভোট দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এসব ঘটনা নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। ভোটের সার্বিক পরিস্থিতি ভালো। যেখান এমন ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সেখান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। ভোটের সার্বিক পরিস্থিতি ভালো।
বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করবে ইসি।
এমএইচএইচ/এফএ









































































































































































































