রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

রুমিন ফারহানার বিশাল জয়, ব্যবধান ৩৮ হাজার ভোট

আশিকুর রহমান মিঠু, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

রুমিন ফারহানার বিশাল জয়, ব্যবধান ৩৮ হাজার ভোট
ব্যারিস্টার রুমিন ফারহানা...

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বড় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এই ফলাফল নিশ্চিত হওয়া গেছে।


বিজ্ঞাপন


নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ৩৮ হাজার ১১৩ ভোটের এই বিশাল ব্যবধানে জয়ী হয়ে নিজের রাজনৈতিক জনপ্রিয়তার প্রমাণ দিলেন রুমিন ফারহানা।

ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেও জোটগত কারণে আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয় বিএনপি। দলের এই সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে শেষ পর্যন্ত জনগণের রায়ে তিনি বিজয়ী হলেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই রুমিন ফারহানার জয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। বিপুল সংখ্যক সমর্থক তাকে অভিনন্দন জানাতে ভিড় করেন। এই বিশাল জয়ের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর