শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন হাবিব, চাইলেন শেষ পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

শেয়ার করুন:

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন হাবিব, চাইলেন শেষ পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ

ঢাকা-৯ আসনের বেশির ভাগ কেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ ভোটারদের সঙ্গে তরুণ ভোটার উপস্থিতিও বেশ। এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশীদ হাবিব মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল ৯টার দিকে বাসার কাছাকাছি এই কেন্দ্রে এসে অন্যদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন হাবিব। 

সরেজমিনে দেখা গেছে, ভোট দিতে এসে প্রথমে হাবিবুর রশীদ হাবিব লাইনে দাঁড়ানোর পর সামনে থাকা ভোটাররা তাকে লাইন ছেড়ে ভোট দিতে যাওয়ার জন্য অনুরোধ করেন। তবে তিনি স্বাভাবিক নিয়মে ভোট দিতে স্বাচ্ছন্দবোধ করেন বলে জানান।


বিজ্ঞাপন


মুগদা-মান্ডা-বাসাবো ও খিলগাঁও এলাকার একাংশ নিয়ে গঠিত ঢাকা-৯ আসন। এখানে বিএনপির প্রার্থীর বাইরে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা লড়ছেন। তবে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এই আসনের আলোচিত প্রার্থী।

তবে তাসনিম জারা এই আসনের ভোটার নন। তিনি ঢাকা-১১ আসনের ভোটার।

ভোট প্রদান শেষে হাবিবুর রশীদ হাবিব সাংবাদিকদের বলেন, ১৭বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি। যে কারণে সকাল থেকে সব বয়সী মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে।

তিনি আরও বলেন, জয় পরাজয় যাই হোক মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেটাই আমাদের প্রত্যাশা।


বিজ্ঞাপন



বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর