শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভোট দিতে এলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ এএম

শেয়ার করুন:

অস্থিতিশীল বাংলাদেশ ‘আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত’ হতে পারে: ড. ইউনূস
ভোট দিতে এলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস (ফাইল ছবি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে এসেছেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৯ মিনিটের দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।


বিজ্ঞাপন


এদিকে প্রধান উপদেষ্টার ভোট প্রদানকে কেন্দ্র করে গুলশান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের আওতাধীন এবং এটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ দেশের বিশিষ্টজনেরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর