রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ইতিবাচক সংস্কার ও পরিবর্তনে আমরা ‘হ্যাঁ’র পক্ষে: শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

শেয়ার করুন:

Ahamadullah
জনপ্রিয় ইসলামি আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে সকল নাগরিককে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


Screenshot_2026-02-11_105244

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে।’

তিনি আরও লেখেন, ‘একইসাথে সেই সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।’


বিজ্ঞাপন


হ্যাঁ ভোটের অঙ্গীকার নিয়ে তিনি লিখেছেন, ‘হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয়-হোক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার।’

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর