রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এবং মাগুরার দুটি আসন থেকে বিএনপির দুজন প্রার্থী বিজয়ী হয়েছেন যারা দুজন সম্পর্কে বেয়াই। একজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যজন হলেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী গয়েশ্বর রায়ের পুত্রবধূ। 


বিজ্ঞাপন


গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসন থেকে জয় পেয়েছেন। তিনি ঢাকার কেরানীগঞ্জের স্থায়ী বাসিন্দা। কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৩ আসন।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পেয়েছেন ৯৮ হাজার ৭৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহীনুর ইসলাম। তিনি পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

অন্যদিকে মাগুরা-২ আসনে জয়ী হয়েছেন বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী। নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।
এবারের নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের চার প্রার্থী জয়লাভ করেছেন। তারা সবাই বিএনপি মনোনীত প্রার্থী।


বিজ্ঞাপন


বিইউ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর