শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ এএম

শেয়ার করুন:

MAmunul Haque
ঢাকা-১৩ আসনের জামায়াতের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: ঢাকা মেইল

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের জামায়াতের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। 

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০মিনিটে তিনি ভোট প্রদান করেন।

‎সকাল সাড়ে ৭টা ভোটগ্রহণ শুরুর পর সকালেই তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মামুনুল হক কেন্দ্রে প্রবেশের সময় সমর্থকদের একটি ছোট দল উপস্থিত ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং ভোটগ্রহণ কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

‎নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারী ও পুরুষ ভোটারদের জন্য পৃথক পৃথক বুথের ব্যবস্থা রাখা হয়েছে। সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশেই চলছে ভোট।

‎ঢাকা-১৩ আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুরুত্বপূর্ণ এই আসনে ভোটারদের উপস্থিতি ও প্রার্থীদের প্রচারণা ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক আলোচনা। ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের দিকে এখন সবার নজর। ৪ লাখের বেশি ভোটার সংখ্যার মধ্যে ভোটাররা কাকে জয়ী করবেন।

একেএস/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর