মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে মানবে না এনসিপি: মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে মানবে না এনসিপি: মনিরা শারমিন
মনিরা শারমিন

ভোট রিগিং বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল নিয়ে আসার চেষ্টা হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তা প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মনিরা এ মন্তব্য করেন।

এনসিপি নেত্রী বলেন, ১২টা পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক। ভোটারদের উপস্থিতি ছিল। স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিয়েছেন। ১২টার পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের তথ্য আসতে শুরু করে। পোলিং এজেন্টদের বের করে দেওয়া, প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটনা- এমন খবর সারা দেশ থেকে আসছে। 

মনিরা শারমিন বলেন, ঢাকা-১৮ তে ধানের শীষের আইডি কার্ড নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছে। খিলক্ষেত এলাকার ভোট কেন্দ্রে নারীদের হেনস্তার ঘটনা ঘটেছে। কুমিল্লায় একই কক্ষে বিএনপির প্রার্থীর একাধিক পোলিং এজেন্ট ছিলেন। নোয়াখালী ৬-এ এনসিপির প্রার্থী হান্নান মাসুদের স্ত্রী এবং ভাইয়ের ওপর হামলা হয়েছে।
 
মনিরা বলেন, হাতিয়া ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়া হয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভোলার বোরহানুদ্দিনে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর ভোটগ্রহণ বন্ধ আছে। ঢাকা-১৫ ও ঢাকা-১৮ আসনে আগে থেকে ভোট দিয়ে দেওয়ার অভিযোগ এসেছে। শেরপুরে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
 
প্রতিটি ঘটনায় মৌখিক এবং লিখিতভাবে অভিযোগ করার পরও প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর