শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দলবেঁধে ভোট দিতে কেন্দ্রে চা শ্রমিকরা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

দলবেঁধে ভোট দিতে কেন্দ্রে চা শ্রমিকরা

ভোট চলছে এলাকায়। দলবেঁধে চা শ্রমিক ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন। আর এই ভোট উপলক্ষে চা-বাগানে কাজ বন্ধ, কাজে ফেরার নেই তাড়া, তাই ভোট দেয়ার জন্য রীতিমতো উৎসব করছেন চা শ্রমিক ভোটাররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা-বাগান এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


এসময় দেখা যায়, পরিবার ও সহকর্মীদের সঙ্গে নিয়ে সারিবদ্ধভাবে কেন্দ্রে আসছেন চা-শ্রমিকরা। ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছেন। হাসিমুখে ভোট দিতে পেরে অনেকেই সন্তোষ প্রকাশ করেন।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় লক্ষাধিক চা শ্রমিক ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরে তারা আনন্দিত। চা শ্রমিকদের এই ভোটে ভাগ্য নির্ধারণ হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের।

1ce47e61-6983-4465-8d77-602762a1487f

স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় লক্ষাধিক চা শ্রমিক ভোটার রয়েছেন। নির্বাচনি বিশ্লেষকদের মতে, এই বিশাল ভোটব্যাংকের সমর্থন প্রার্থীদের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে প্রতিটি নির্বাচনে চা শ্রমিকদের ভোট ঘিরে থাকে বাড়তি আগ্রহ ও হিসাব-নিকাশ।


বিজ্ঞাপন


চা শ্রমিকদের সঙ্গে আলাপকালে জানা গেছে, শীত উপেক্ষা করে, গৃহস্থালির কাজ সম্পন্ন করে দলবদ্ধভাবে এসে চা শ্রমিকরা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন জানান তারা।

ab7d8d35-b627-42a6-8e88-7bf5f82344eb

আরও পড়ুন

শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে ভোটকেন্দ্রে ৭৫ বছর বয়সি রফিকুল

জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় চা বাগান বেশি, সে হিসেবে চা জনগোষ্ঠীর ভোটার বেশি। দুটি উপজেলায় লক্ষাধিক চা শ্রমিক ভোটার রয়েছেন। তাদের ভোট নির্বাচনের। ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।

আজকের যেন উৎসবে আসলাম জানিয়ে, তরুণ ভোটার অঞ্জনা কানু বলেন, বাগানে দীর্ঘদিন ধরে কাজ করে ক্লান্তিতে ছিলাম, সবাই মিলে ভোট দিতে পেরে আনন্দ লাগছে। এবং প্রথম ভোট দিচ্ছি আরও ভালো লাগছে।

40f766dd-6728-46a3-bc78-f298b614ef36

ভোটার মোহন ওরাং বলেন, আমরা ভোট দেই, আজও দিলাম কিন্তু আমাদের কথা কম লোকই ভাবেন। আশা করি যারা নির্বাচিত হবেন, আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করবেন।

জেলা রিটার্নিং অফিসারে কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, জেলা প্রশাসন সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর