মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ধানমন্ডিতে ভোট দেবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

ধানমন্ডিতে ভোট দেবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

এদিন রাজধানী ঢাকা ধানমন্ডিস্থ ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি সাংবাদিকদের বলেন, ‘ধানমন্ডিস্থ ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ।’

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা চলবে এবারের নির্বাচনের ভোটগ্রহণ।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বলেন, ‘সকাল সাড়ে ৯টার মধ্যে প্রধান বিচারপতি তার ভোটাধিকার প্রয়োগ করবেন।’

এএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর