শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

শেয়ার করুন:

দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন ড. ইউনূস
দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন ড. ইউনূস

রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভোট দেওেয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


ড. ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যে সব দুঃস্বপ্নময় অতীত ছিলো, সেগুলো সম্পূর্ণরূপে আমরা ত্যাগ করেছি। আজ থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমরা পেলাম। আজ আমরা যেন এক ধরনের জন্মদিন পালন করছি এবং সারা দিনব্যাপী উৎসব করছি।

9

তিনি আরও বলেন, এটি নিশ্চিত হবে গণভোটের মাধ্যমে। প্রার্থীর জন্য আমরা ভোট দিয়েছি, সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সারা বাংলাদেশ পাল্টে যাবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর