রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

‘৮ কেন্দ্রে ‘খেজুর গাছে’ সিল মারার পাঁয়তারা চলছে’

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

‘৮ কেন্দ্রে ‘খেঁজুর গাছে’ সিল মারার পায়তারা চলছে’
সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দি ইউনিয়ন) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের কর্মী-সমর্থকরা আশুগঞ্জ উপজেলার ৮টি ভোটকেন্দ্রে জোর করে ‘খেজুর গাছ’ প্রতীকে সিল মারার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।


বিজ্ঞাপন


রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বিএনপি জোটের প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ভোটে লড়ছেন নিজ দলের প্রতীক ‘খেঁজুর গাছ’ প্রতীক নিয়ে।

আরও পড়ুন

রুমিন ফারহানা বলেন, পুলিশ, সেনবাহিনী, ডিসিসহ সবার কাছে ৮টি কেন্দ্রের নাম পাঠিয়েছি। আমার নেতাকর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। আমার দুইজন কর্মীকে পুলিশ গতকাল রাতে ধরে নিয়ে গেছে। রাতে ‘খেঁজুর গাছ’- এ সিল মারার পরিকল্পনা ছিল, সেজন্য তারা পাহারায় ছিল। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে ধরা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর