সারাদেশের মতো রংপুরেও শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট প্রদান করছেন ভোটাররা। রংপুরে সকালের দিকে ভোটার উপস্থিতি কিংবা ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি। তবে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। দুপুর ১২টায় রংপুরের ৬টি সংসদীয় আসনে গড় ভোট পড়েছে ৩৪ দশমিক ৩।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভোট পোলিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল।
বিজ্ঞাপন

জেলা রিটানিং কর্মকর্তার সূত্রে জানা যায়, রংপুর-১ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৩৯টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৯৬৮। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩৩ দশমিক ১৩। রংপুর-২ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৩৭টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৮০২। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩২ দশমিক ৪৪। রংপুর-৩ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৬৯টি। ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ৯৯২। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩৩ দশমিক ৯২। রংপুর-৪ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৬৩টি। ভোটার সংখ্যা ৫ লাখ ৫ হাজার ২৫৮। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩৫ দশমিক ৫। রংপুর-৫ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৫২টি। ভোটার সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৭৪১। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩৫ দশমিক। রংপুর-৬ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১১৩টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৫২। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩৬ দশমিক ২৫।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, রংপুরের ৬টি সংসদীয় আসনে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ৩১ জন। জেলায় মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে ৮৭৩ জন প্রিজাইডিং, পাঁচ হাজার ১৮ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার পোলিং অফিসার ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
এদিকে রংপুরের প্রায় সব কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য রংপুর জেলার ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাইরে সিটি করপোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বডিওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
প্রতিনিধি/এসএস









































































































































































































