রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

রংপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে বিএনপি নেতা আটক

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

রংপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে বিএনপি নেতা আটক

রংপুরের গঙ্গাচড়ায় টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের পর তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর আব্দুল মালেক।


বিজ্ঞাপন


অভিযোগ রয়েছে, রংপুর-১ আসনের বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজনের পক্ষে বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন রিপন। এমন সংবাদের ভিত্তিতে কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়।

গঙ্গাচড়া সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর আব্দুল মালেক জানান, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর